সিলেট আলাপ ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণমিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এই গণমিছিল করে দলটি।
গণমিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দিনের ভোট আর রাতে হবে না। আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার। দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে যদি পাশ করেন, আপনাদের স্বাগত জানিয়ে রাজপথ থেকে বিদায় নেব।
পুলিশ ও প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, চাকরি বিধিমালা অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করেন। কে সরকারের এলো, কে গেলো সেটা আপনাদের দেখার দরকার নেই। যারা ভালো কাজ করছেন তারা পুরস্কার পাবেন। যারা দলীয় লেজুড়বৃত্তি করছেন তাদের শাস্তির আওতায় আনা হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ সাদিয়া
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066