সিলেট আলাপ ডেস্ক :সংস্কার ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৯ জুলাই) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও আশপাশ এলাকায় এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় শনিবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আবির
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066