সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গাদিশাল গ্রামে কৃষকের ক্ষেতের বেড়ার জালে পেঁচিয়ে আটকে পড়া প্রায় ছয় ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের চারা ক্ষেতের বেড়ার জালে অজগরটি আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে তিনি দ্রুত এলাকার লোকজনকে জানান।
খবর পেয়ে চুনারুঘাট বন্যপ্রাণী রক্ষা কমিটির সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজু বন বিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে হবিগঞ্জ বন বিভাগের কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে।
লোকালয়ে বিশাল আকৃতির অজগর আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে শত শত গ্রামবাসী ভিড় করেন। উদ্ধার করা অজগরটিকে পরবর্তী সময়ে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বনে নিরাপদে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066