গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেটের ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি পূজাম-পগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
রোববার (১৮ অক্টোবর) বাদ সন্ধ্যা উপজেলার ঢাকাদক্ষিণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির ও ঢাকাদক্ষিণ চৌধুরী পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম সহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় তাহার সাথে ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাকির হোসাইন, গোলাপগঞ্জ এএসপি(সার্কেল) শাহআলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) নাশিদ শাহজাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোছলেহ উদ্দিন আহমেদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সভাপতি জনাব হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিলেটের ডিআইজি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজাম-পগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেটের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এখন পর্যন্ত সিলেটসহ গোলাপগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি অনেক ভালো রয়েছে। আশা করছি, এবার গোলাপগঞ্জ উপজেলায় কোনো ধরনের সমস্যা হবে না।
পূজাম-প পরিদর্শনের মধ্য দিয়ে সিলেটের ডিআইজি পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066