গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পুরকায়স্থ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর) লক্ষণাবন্দ ইউনিয়নে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পুরকায়স্থ বাজার বণিক সমবায় সমিতির ১৩৩ জন জন ভোটারের মধ্যে ১৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে জামাদ আহমদ (ছাতা) ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ফখরু মিয়া ৪৪ (চেয়ার), অপর প্রার্থী শামীম আহমদ(দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৫ ভোট, বাতিল ১।
সহ-সভাপতি পদে আবুল কালাম (মোটর সাইকেল) ৭৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল পাল (উড়োজাহাজ) পেয়েছেন ৫০ ভোট, বাতিল ৪ টি।
সাধারন সম্পাদক পদে তোফায়েল আহমদ সুমেল (টেলিফোন) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সইফুর রহমান কামাল (দোয়াত কলম) পেয়েছেন ৬০ ভোট, বাতিল ১ টি।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খসরু মিয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন লক্ষলাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কফিল উদ্দিন মেম্বার, ইমাম উদ্দিন কনাই মেম্বার, সাবেক মেম্বার ছালিক আহমদ, সাবেক বণিক সমিতির সভাপতি নিজাম উদ্দিন।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে আনছার আহমদ, অর্থ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক, ধর্ম সম্পাদক পদে সাজু আহমদ এবং সদস্য পদে আলমাছ আহমদ ও সেলিম আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066