সিলেট আলাপ ডেস্ক :মুখে কালো দাগ বা ত্বক বিশেষজ্ঞের ভাষায় ‘হাইপারপিগমেন্টেইশন’ মুখের সৌন্দর্য নষ্ট করে।এসব দাগ নানান কারণ যেমন- সূর্যালোক, হরমোনের ওঠানামা, ব্রণ ও ত্বকের প্রদাহের কারণে হয়ে থাকে।
ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ত্বক বিশেষজ্ঞ ও পরামর্শক ডা. মানসী শিরোলিকার এই বিষয়ে বলেন, “কালচে ছোপের নানান প্রকার রয়েছে যেমন- ছুলি, মেস্তা, প্রদাহের পরে দাগছোপ এবং কালচে রেখা।”
ত্বকের কালো দাগ দূর করতে প্রয়োজনীয় ও কার্যকর উপায় সম্পর্কে জানান তিনি।
ছুলি: ছোট, সমতল, তামাটে থেকে হালকা বাদামি রংয়ের দাগ যা সাধারণত বংশগত প্রবণতা ও রোদে যাওয়ার কারণে হয়ে থাকে। যদিও এটা ক্ষতিকর নয়। তবে রোদ থেকে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ ও লেজার চিকিৎসার মাধ্যমে এর সমাধান করা যায়।
মেছতা: একে বলা যায় 'গর্ভাবস্থার মুখোশ', এটা দেখতে বড় ও গাঢ় রংয়ের হয়ে থাকে। মেস্তা সাধারণত, গাল, নাকের ওপরে, কলাপে এবং অনেকের ঠোঁটের চারপাশেও দেখা দেয়।
হরমোনের পরিবর্তন যেমন- গর্ভাবস্থা, জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়া মেনোপোজের কারণে মেস্তা দেখা দেয়। মেস্তার চিকিৎসায় যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে। এছাড়াও লেজার ও পিলিংয়ের চিকিৎসা গ্রহণ করে মেস্তা দূর করা যায়।
পোস্ট ইনফ্লামাটরি হাইপারপিগমেন্টেইশন: প্রদাহ সৃষ্টিকারী বিষয় যেমন- ব্রণের পরে ত্বকে স্থায়ী বা অস্থায়ী দাগ হয়। দাগ কমাতে প্রথমে দাগ পড়ার কারণ খুঁজে বের করতে হবে। প্রদাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। আর উজ্জ্বলতা বাড়ায় এমন উপাদান যেমন- গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন সি, কজিক অ্যাসিড ইত্যাদি পিগ্মেন্টেইশন হালকা করতে সহায়তা করে।
মনে রাখতে হবে যে, প্রত্যেকের ত্বক আলাদা। তাই একজনের ত্বকে যা কাজ করে অন্যদের ত্বকে তা কাজ নাও করতে পারে। তাছাড়া ত্বকের দাগ দূর করতে চিকিৎসার পাশাপাশি সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক।
আর সূর্যের আলো থেকে নিজেকে রক্ষার পাশাপাশি যথাযথ চিকিৎসা এবং পেশাদার পদক্ষেপ ত্বকের দাগ কমাতে সহায়তা করে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ তামান্না
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066