গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি পাভেল আহমদ (২৫)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত পাবেল আহমদ উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গোলাপনগর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রে-প্তার করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা উত্তর গোলাপনগর এলাকার পাভেল আহমদসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন উপজেলার বাদেপাশা ইউনিয়নের কাটাখালের পার এলাকার এক গৃহবধূ।
গত ৭ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বটরপাড়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, পারিবারিক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত পাভেল আহমদ ওই গৃহবধূর বাসায় প্রবেশ করেন। এ সময় তিনি ঘরে একা ছিলেন।
অভিযোগ অনুযায়ী, পাভেল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন এবং বাধা দিলে মারধর, শারীরিকভাবে লাঞ্ছিত ও বিভিন্নভাবে লাঞ্চিত করেন। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ওই গৃহবধূ চিকিৎসা গ্রহণ করেন এবং এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-মামলা নং-২১/ তারিখ-১৯-০৮-২০২৬) দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি পাভেল আহমদকে গ্রে-প্তার করেছে। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধু জানান, পাভেল আহমদ ও আরো অজ্ঞাত দুজন ব্যক্তি পারিবারিক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়ে আমার স্বামীর সাথে কথা বলার জন্য আমার বাসায় আসে। আমার স্বামী ঘরে নেই বললেও সে জোরপূর্বক আমার বাসায় প্রবেশ করে আমায় ধর্ষণ করার চেষ্টা করে। আমি নিজেকে বাঁচাতে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন আমায় বাঁচাতে এগিয়ে আসলে ওই অজ্ঞাত দুই ব্যাক্তি সহ পাভেল দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, পাভেল আমাদের দূর সম্পর্কের আত্মীয় লাগে। সে এনাম, বদরুল ও জয়নালের ভাগ্না সম্পর্কে। তাদের বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী। তিনি জানান, গ্রেপ্তারকৃত পাভেল আহমদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066