সিলেট আলাপ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা বেশী দাবী করায় নিহত ব্যবসায়ী আলী আহমদের সাথে বিবাদী শায়নুল ইসলাম (৩০) এর বাক-বিতন্ডা এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে ১১ জুলাই শনিবার রাত আট টার দিকে। এসময় বিবাদীর চাচাতো ভাই আফজল হোসেন, স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের প্রচেষ্ঠায় তা সাময়িক সমাধান করা হয়। পরে বিবিরাই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনগনের উদ্যোগে স্থায়ী সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের কাছে যান। কিন্তু বিবাদী শায়নুল ইসলাম সমাধানের লক্ষ্যে একমত পোষণ করলেও নিহত ব্যবসায়ী আলী আহমদ তা মেনে নেননি। ১৬ জুলাই বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিকের সাথে মতবিনিময়ের সময় কথাগুলো বলছিলেন বিবাদীর শায়নুল ইসলামের ফুফু আছিয়া বেগম।
তিনি বলেন, ঐদিন রাত ৯টার দিকে নিহত ব্যবসায়ী আলী আহমদের ভাই সেবুল আহমদ পরামর্শে চিকিৎসার জন্য, ব্যবসায়ী নুনু মিয়ার ছেলে সিএনজি চালক জাবেদ আহমদকে নিয়ে ডাক্তারের কাছে রওয়ানা দেন আলি আহমদ। পিরেরচক বাজার নয়া মসজিদ সংলগ্ন স্থানে পৌছামাত্র আলি আহমদ মারা যায়। শুনেছি আলি আহমদ দীর্ঘ দিন ধরে নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আলি আহমদ হাড এ্যাটাক ও ব্রেইন স্টোক করেছেন দুই দুই বার। তাছাড়া শ্বাসকষ্ট ও কলেস্ট্ররেলের রোগী ছিল আলী আহমদ।
তিনি আরোও বলেন, আমার ভাইপোদের গর্ভবর্তী দুজন স্ত্রী ও তাদের মা-বাবাকে বাদী পক্ষের লোকেরা প্রাণে মারার হুমকি দিচ্ছেন। ঘটনাটি ঘটেছে বাজারে। ঘটনাস্থলে শায়নুল ইসলামের কেউ ছিলেন না। তাছাড়া ছেলের অপরাধে মা-বাবা কিংবা তাদের স্ত্রীরা তো দায়ী হতে পারে নাূ। তাই প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আমার ভাইপোদের গর্ভবর্তী দুজন স্ত্রী ও তাদের মা-বাবাকে প্রাণে বাঁচাতে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আকুল আবেদন জানাচ্ছি।
এ বিষয় বিবিরাই বাজারের ব্যবসায়ী ফয়জুর রহমান, ফেরদৌস আহমদ সহ একাধিক ব্যবসায়ীরা বলেন, মারামারি ঘটনায় ব্যবসায়ীদের মিমাংসার উদ্যোগটি নিহত আলী আহমদ ও শায়নুল ইসলাম উভয় মেনে নিলে হয়ত এমন নির্মম ঘটনা ঘটতো না। তবে আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মাহফুজুল কবির বলেন- ব্যবসায়ী আলি আহমদ হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহীনুর ইসলাম ও এজাহারভুক্ত আরেক আসামি আইনুল ইসলামকে ধরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের প্রাণে মারা হুমকির বিষয়টি শুনি নাই। বিষয়টির খোঁজ নিচ্ছি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066