নিউজ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে দুই দশক ধরে চলমান সওদাগর বাড়ী মেধাবৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে এ বছর ১১টি স্কুল ও মাদ্রাসার ১২৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) সকাল ১০টায় আলহেরা হাফিজিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষানুরাগী ও সমাজসেবী আনছার আহমদ চৌধুরী। পরিচালনা করেন ভাদেশ্বর খানম আহমদ মাদ্রাসার সিনিয়র শিক্ষক ছাতিক আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসেন্ট আর্কিটেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জামিল আহমেদ চৌধুরী রিজভী। প্রধান বক্তা ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ইশতিয়াক আহমদ চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সওদাগর সাহেবের বাড়ী মেধাবৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আব্দুল জল্লিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর আল হেরা মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, লিটল স্টার স্কুলের প্রধান শিক্ষক শামীম আহমদ, ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ মাহবুবুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী ফায়েক আহমদ এবং সিলেট আহমদ প্রোপার্টির চেয়ারম্যান কাওছার আহমদ টিপু।
বক্তারা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে এ সওদাগর বাড়ী মেধাবৃত্তি কার্যক্রম এলাকার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066