সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমদ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় রাতে কালীনগর বাগরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) গ্রেফতারকৃত সোহেল আহমদকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৭ এপ্রিল। দিবাগত রাত ২টার দিকে কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় গ্রামের বাসিন্দা সোহেল আহমদ তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগম (৩২)কে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই ফারহানা বেগমের মৃত্যু হয়।
নিহতের মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভিকটিমের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কালীনগর বাগরা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে সোহেলের বিয়ে হয়। এরপর থেকেই ফারহানার ওপর নির্যাতনের অভিযোগ ছিল।
এ তথ্যটি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নির্যাতনের কারণে দুইদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে তাকে হত্যা করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066