সিলেট আলাপ ডেস্ক :২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন করতে গিয়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে পুলিশের ছোঁড়া গুলিতে বিদ্ধ হন সিলেট জেলা যুবদল কর্মী লিমন আহমদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা । তার মাথা ও পায়ে গুলি লাগে।
এরপর দুইবার অপারেশন হলেও স্বাভাবিক জীবনে তার আর ফেরা হয়নি। বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন লিমন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) তৃতীয়বারের মতো অপারেশন হল লিমনের শরীরে। এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগীতায় ঢাকার শান্তিনগরের ‘অরোরা হাসপাতালে’ তার অপারেশন সম্পন্ন হয়।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা লিমনের অস্ত্রোপচারে এগিয়ে এসেছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর সিলেটের কৃতিসন্তান কামাল উদ্দিন। আর্থিকভাবে পাশে দাঁড়ানোর পাশাপাশি নিয়মিত খোঁজ রেখেছেন লিমনের চিকিৎসার।
এছাড়াও লিমনের অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
মকসুদ আহমদ জানিয়েছেন, লিমনের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাই আশাবাদী অচিরেই তিনি সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
উল্লেখ্য, লিমনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066