সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার একমাত্র সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী (৬৭) আর নেই (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতুঃ)।
তিনি সোমবার (৬ এপ্রিল) বেলা ২টায় তার চতুর্থ মেয়ে জলি পাল এর দক্ষিণ সুরমার শিববাড়ির পৈত্যপাড়াস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলিতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী সিলেট নগরের পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজের কাছ থেকে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করেন। তিনি ২০ বছর ধরে শ্রীশ্রী নৃসিংহদেব আখড়া কালীঘাট সিলেটের সেবায়িত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
১৯৫৯ সালের ৫ মার্চ যমুনা বৈষ্ণবী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অনিরুদ্ধ পাল ও মাতার নাম আমুদিনী পাল।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066