নিউজ ডেস্ক : নতুন বছর উপলক্ষে তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান তুহিন চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিদায়ী বছরের সকল প্রাপ্তি ও সীমাবদ্ধতাকে পেছনে রেখে নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরে মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও সুদৃঢ় হবে।
তুহিন চৌধুরী বলেন, তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবসেবা, শিক্ষা সহায়তা, সমাজকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রেখে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বার্তায় তিনি দেশ ও জাতির সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নতি কামনা করেন এবং নতুন বছর সবার জীবনে কল্যাণ ও আশার নতুন দিগন্ত উন্মোচন করবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066