সিলেট আলাপ ডেস্ক :বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে নায়ক তারেক রহমানের নেতৃত্বে আত্মনির্ভরশীল, স্বনির্ভর বাংলাদেশ দেখতে পাবে মানুষ। বাংলাদেশি জাতিসত্তার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য উত্তসূরি দেশ নায়ক তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়ন করেবেন। এদেশের মানুষের স্বতন্ত্র-জাতিসত্তা ও স্বাধীনতায় বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তারেক রহমান।
গোয়াইঘাট উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, এলাকার উন্নয়ন তখনও বলা যাবে, যখন এই এলাকার মানুষ নিজেরা কর্মস্থান করে নিজে, পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। বিদ্যুৎ, যোগাযোগ, শিল্প-কলকারখানা ও কৃষির উপযোগি ব্যবস্থা গ্রহণ করতে পারলেই উন্নত এলাকায় পরিনত হবে। তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুযোগ-সুবিধা নিশ্চিত করা। এই সব বাস্তবায়ন করতে হলে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করে, আর আপনারা যদি আমাকে বিজয়ী করেন তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নি। অনেক নতুন ভোটার আছে তাদেরকে ভোটে আনতে আগ্রহী করতে হবে।
আজ রোববার গোয়াইনঘাট উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি একথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদনি, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, সদস্য সচিব সাহাব উদ্দিন শিহাব চেয়ারম্যান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ১নং রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক এম এম শাহীন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৪নং লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, ৫নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, ৬নং ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক এখলাসুর রহমান মেম্বার, ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, ৮নং তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুদ্দিন আল আহাদ, সাধারণ সম্পাদক খায়রুল আমিন, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ, ১০নং পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক শুকুর আলী, ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হাজী সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হুসেন আহমদ, ১২নং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল আলীম, জাহিদুর রহমান দুর্জয়, জুবের আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে তিনি আজ রোববার (২৮ডিসেম্বর) কোম্পানীগঞ্জের পঞ্চভ্রাবাড়ী, বুধবারি বাজারে বাৎসরিক অষ্টপ্রহরব্যাপি হরিরনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব
পরিদর্শনকালে তিনি একথাগুলো বলেন। পূজামন্ডপে বক্তব্য রাখেন সুদীপ সেন বাপ্পু, খুকন রঞ্জন দে। আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট শান্তি, রাজনৈতিক সম্প্রতির শহর। আধ্যাত্মিক সিলেট শহরে হিন্দু, খ্রিষ্টান, বুদ্ধু সব ধর্মের মানুষ যোগ যোগ ধরে একসাথে বসবাস করে আসছে। সেই সম্প্রতি বজায় রাখতে আমরা আপ্রাণ চেষ্টা করবো। এদেশে বসবাসকারী সব মানুষের সমান অধিকার রয়েছে। এই এলাকার সব ধর্মের মানুষ নির্বিঘেœ-নিরাপদে চলতে পারে, শিক্ষা-চিকিৎসা সহ সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে আমার প্রধান দায়িত্ব ও কর্তব্য।
এছাড়াও কোম্পানীগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাখজানুল উলূম কলাবাড়ি, মাদ্রাসার ৫২তম বার্ষিক জলসায় দোয়া মাহফিলে অংশগ্রহণ ও এলাকার নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল মছব্বির, শায়খুল হাদিস আতাউর রহমান, হাফিজ মাওলানা জামাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর,
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান। -বিজ্ঞপ্তি
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066