গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ক্যাডার জাফরুল ইসলাম তারেক (২৬) কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকা হতে গ্রেফতার করা হয়। সে উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বরস্বতি এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
পুলিশসূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই সাঈদ পিপিএম নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলার তদন্তেপ্রাপ্ত আসামী।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই সাঈদ পিপিএম।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066