সিলেট আলাপ ডেস্ক :সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন রিজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে কটালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিজু উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রউফের ছেলে ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান খান জানান, ‘বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।’
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আরওয়া

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066