যাত্রাবাড়ী প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজীরগাঁও এলাকায় খেলতে গিয়ে মিশুক গাড়ির ধাক্কায় মরিয়ম(২) নামে এক শিশু নিহত হয়েছে। তার বয়স আনুমানিক দুই বছর।
শনিবার (১২ আগষ্ট )সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর দাদী লাকি বেগম বলেন, সন্ধ্যার সময় রাস্তায় খেলতে গেলে একটি দ্রুতগামী মিশুক গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের চিৎকারে আমরা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন,লাভলু ও ইভা দম্পতির একমাত্র সন্তান ছিলেন মরিয়ম।তার বাবা একটি কার্টুন কারখানায় কাজ করে।আমাদের বাড়ি লালমনিরহাটের তিস্তা ভাঙ্গা ডারি এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066