নিউজ ডেস্ক: গোলাপগন্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা। কার্যকরী পরিষদের ২৮ জুলাই ২০২৫ তারিখ উন্দাল রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির আহমদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক জনাব মুক্তার হোসেন বাহার, সমাজ সেবা সম্পাদক আলী হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মঈন চৌধুরী ও লায়েক চৌধুরী। কার্যকরী সদস্য মিছবাহুল কাদির ফাহিম, সাদ চৌধুরী, সাব্বির চৌধুরী লিটন, মিজানুর রহমান, সামিল সাদেক ও ইউনুছুর রহমান।
উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিতে সিদ্ধান্ত হয় ২০২৫ সালের ৪ অক্টোবর রোজ সোমবার ৩৯০ মর্নিং সাইড পার্কে আকর্ষনীয় ফ্যামেলী এন্ড ফান্ডেস গেটটুগেদারের আয়োজন করা হবে। "আনন্দে বাচোঁ; আনন্দের মাঝে রাখো" এই প্রত্যাশাকে সামনে রেখে আয়োজন করা হয়েছে শিশু থেকে শুরু করে সকল বয়সীদের হরেক রকমের খেলাধুলা এবং আকর্ষণীয় লটারি প্রতিযোগীতা। এবারের ফ্যামিলী এন্ড ফেন্ডস গেটটুগেদারের প্রধান আকর্ষণ লটারি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার; টরন্টো-ঢাকা-টরন্টো রিটার্ন বিমান টিকেট। বিমান টিকেট স্পন্সর করেছেন, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটন ও কার্যকরী সদস্য জবরুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নবাগত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সৌরভ সম্পাদক লেখক ও সাংবাদিক আবুল হাছনাত।
উপস্থিত সকলে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাছনাত কে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে আগামী ৪ আগষ্ট ২০২৫ অনুষ্ঠানে আন্তরিক আড্ডা এবং বিভিন্ন রকমের খাবারে অংশগ্রহণের জন্য ফাউন্ডেশনের সকল সদস্য ও টরন্টো বসবাসরত গোলাপগন্জ সকলকে স্বপরিবারে উপস্থিত হয়ে আনন্দ উৎসবকে সফল ও সার্থক করে তুলার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান করা হলো।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066