নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে যুক্তরাজ্যের নিউকাসল বিএনপির সভাপতি গোলাম কিবরিয়ার-কে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন ৫নং বুধবারি বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (১৬ জুলাই) রাত ৮ টায় সময় উপজেলার বুধবারি বাজার ইউনিয়নে সংবর্ধনা সভায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নিউকাসল বিএনপির সভাপতি গোলাম কিবরিয়ার।
৫নং বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে ৫নং বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ সভাপতি সুভল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল খান, যুব বিষয় সম্পাদক ইলিয়াসুর রহমান, ৫নং বুধবারী বাজার ইউনিয়ন বিএনপি উপদেষ্টা খনু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি রুহুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজা উল কবির, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম শিপু, বুধবারী বাজার ইউনিয়ন যুবদল নেতা রহিম রহমান,
বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বুধবারী বাজার ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক কামিল আহমদ, সদস্য সচিব জুবের আহমদ ফরহাদ প্রমুখ।
এছাড়া সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ০৫ নং বুধবারী বাজার ইউনিয়ন ছাত্রদলের নেতা অনিক আহমদ, নাঈম আহমদ, শাকের আহমদ, ইউনুছ আহমদ, আলবি আহমদ, আবিদুর রহমান আবিদ, রাসেল ইসলাম, মনসুর আহমদ, উজ্জ্বল আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066