গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বিএনপি নেতা সুরাব আলীর যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মুসলিমগঞ্জ বাজারে শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি'র ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরজ আলীর সভাপতিত্বে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গঁ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কামালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সূরাব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীফগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মাহতাব উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি চুনু মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মইজুদ্দিন বলাই, ইউনিয়ন বিএনপি নেতা সাবেক সভাপতি সিরাজ মিয়া, ৫নং ওয়ার্ড ব্এিনপির সহ-সভাপতি মাতাবুদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, বিএনপির নেতা আব্দুল আলিম, সুসেন চন্দ্র দাস, তোফায়েল আহমদ রিংকু, আব্দুল, ডালিম মিয়া, ৬নং ওয়ার্ড যুবদল নেতা বদরুল আলম, গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিটি আন্দোলনে সংগ্রামে সুরাব আলীর অবদানের প্রশংসা করেন। বক্তারা তার প্রবাস যাত্রা মঙ্গল কামনা করেন।
সংবর্ধিত অতিথি সুরাব আলী বলেন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গঁ সংগঠনের নেতারা যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি চির কৃতজ্ঞ। সংবর্ধনার জন্য আবেগ আপ্লুত হয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং দেশে যেমন দলের জন্য আন্তরিক ছিলাম প্রবাসে ঠিক তেমনি খাকব। দেশ ও দলের প্রয়োজনে যে কোন সময় সর্বস্ব দিতে প্রস্তুত এসব কথা তিনি ব্যক্ত করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// নিশাত আনজুম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066