সিলেট আলাপ ডেস্ক :সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল হালিম (৩৫) সিলেট এয়ারপোর্ট থানাধীন দর্গাবাড়ি রামপুর এলাকার ডা. আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৫ জুন) বিকেল ৩টার দিকে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষনের অভিযোগে আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ভুক্তভোগী ওই নারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066