গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তাান ও সুনামধন্য চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার সরকারী এমসি একাডেমি ও বরায়া উচ্চ বিদ্যালয়ে অর্ধাশতাধিক নিম গাছ তথা জিয়া ট্রি রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ব্রিস্টল সিটির সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সাল আহমদ, জেলা যুবদল নেতা লায়েছ আহমদ, নাসির উদ্দিন আবেদ, অলিউর রহমান, মুরাদ আহমদ, মিজান আহমদ, সাহেল আহমদ পৌর ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, রাসেল আহমদ গাজী প্রমুখ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066