সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবেদ মিয়া (২৮), কমলগঞ্জ উপজেলার চণ্ডিপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কমরুল মিয়া (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্যামের কোনার কাছারি বাজার এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান কমরুল এবং জুবেদ। মাহবুব মিয়া নামে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৌলভীবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান বলেন, এ হাসপাতালে তিনজনকেই আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন আগেই মারা যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্যজনকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066