সিলেট আলাপ ডেস্ক :পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সন ও বিএনপির আন্তর্জাতিক ফরেন এ্যাফেয়ার্স কমিটির সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (৫ই জুন) এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,’ ঈদুল আযহা’র তাৎপর্য হলো পশু কোরবানি মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এই ঈদ আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। আসুন, এই দিনে ধনী-গরিব, শহর-গ্রাম, সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করি এবং একটি মানবিক, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সমাজ ও গণতান্ত্রিক রাস্ট্র গঠনে এগিয়ে যাই।
তিনি আরো বলেন, ‘পবিত্র ঈদুল আযহার দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল আমিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি সহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলাবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066