গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার দেওয়ান রোড জননী স্টোর এর সামনে মেহেদী হোসাইন আরিফ নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১ টায় হেতিমগঞ্জ বাজার সংলগ্ন একটি দোকানের সামনে তার উপর হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আরিফ জায়ফরপুর গ্রামের মশাহিদ হাটির মৃত হাবিব হোসাইন ওহীদের ছেলে বলে জানা যায়।
সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, আহত আরিফ ঘটনার দিন রাতে হেতিমগঞ্জ বাজার সংলগ্ন একটি দোকানে নিজের প্রয়োজনীয় বাজার করতে যান এসম হঠাৎ করে কয়েকন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়।হামলার দুই দিন আগে আরিফকে মোবাইলফোনে হুমকি দেয়া হয় বলে তার পরিবার সুত্রে জানা যায়।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066