সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জ শহরে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালনার অভিযোগে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের ছেলে ও এক কর্মচারিকে কারাদন্ড দেয়া হয়েছে।
রোববার (১৮মে) দুপুরে সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নেই, প্যাথলজিস্ট নেই, রেইট চার্ট নেই। এসব অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ছেলে আজিজুল মিয়াকে ১ মাস এবং কর্মচারি লিলি চৌধুরীকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066