নিউজ ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলা প্রবীন মুরুব্বী আতিবুর রাজা সর্বকনিষ্ঠ মেয়ে ফারজানা রাজার বিয়ে সমর্পণ হয় জকিগঞ্জ উপজেলা কেছরী গ্রামের মরহুম আব্দুল খালিক এর ছেলে রেজা উল করিম জুয়েল এর সাথে গোলাপগঞ্জ উপজেলার নিকাহ সেন্টারে।
শুভ অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপি ও উপজেলা বিএনপি নেতা কর্মী সহ সামাজিক ব্যক্তিবর্গের মিলন মেলা দেখা যায়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা বিএনপি উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিলেট জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মুসফিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মুহাম্মদ আজম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি কফিল উদ্দিন মেম্বার সহ স্থানীয় নেতাদ মধ্যে উপস্থিত ছিলেন ছুরাব আলী মেম্বার, কামাল উদ্দিন, আশিক উদ্দিন, শুক্কুর আলী, শওকত আলী ও ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আগত অতিথি বিন্দু বর কনের দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন এবং দুজনে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে এমন প্রত্যাশা করেন সবাই।
গোলাপগঞ্জে প্রবীণ মুরুব্বী আতিবুর রাজা বলেন, আপনার আমার মেয়ে বিয়েতে আসায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066