গোলাপগঞ্জ প্রতিনিধি :এসএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র,এর ভেন্যু ঢাকাদক্ষিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি কেন্দ্র ও ভেন্যু।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, ‘গোলাপগঞ্জে এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, পরীক্ষার পরিবেশ ভালো। এবারের পরীক্ষায় ৬টি মাধ্যমিক কেন্দ্র ,১টি ভোকাশনাল কেন্দ্র ও ১ টি দাখিল মাদ্রাসা সহ ৮ টি কেন্দ্রে ভেন্যু সহ মোট ১৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ৪১৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। অনুপস্থিত রয়েছে ৩০ জন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066