সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে আগুনে পুড়ে ছাঁই হয়েছে একটি মাইক্রোবাস। তবে গাড়িতে থাকা চালক ও যাত্রীরা অক্ষত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের চন্দরপুর-বিয়ানীবাজার সড়কের রায়গড়ে এঘটনা ঘটে৷
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ড-১৩-৬৩৪৫) রায়গড় নামক স্থানে পৌঁছা মাত্র গাড়ির সামনের দিকে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গাড়িতে থাকা চালক বা যাত্রীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা তৌফিক আহমদ চৌধুরী।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066