গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ থেকে আন্তজেলা ডাকাতদলের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্যরা হলেন জকিগঞ্জের আনন্দপুর এলাকার বাসিন্দা (বর্তমানে নগরের জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী) আব্দুল্লাহ আহমদ (২৬) এবং নেত্রকোনার কলমকান্দার বাসিন্দা (বর্তমানে নগরের আখালিয়া এলাকায় বসবাসরত) মো: ফয়সাল হাসান (২০)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্ল্যা জানান, গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। এছাড়া মো: ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালি মডেল থানায় আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066