সিলেট আলাপ ডেস্ক :বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগ উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার(৮আগস্ট) বাদ আছর হযরত শাজালাল (রহ) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জাতির পিতা, বঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারন সম্পাদক মো নাঈম আহমদ।এছাড়াও্ দোয়া মাহফিলে সিলেট মহানগর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066