সিলেট আলাপ ডেস্ক :জরুরি মেরামত ও সংরক্ষণ এবং গাছপালা কর্তনের জন্য সিলেট মহানগরের ১৪টি এলাকায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি ঘাসিটুলা ও কলাপাড়া ফিডারের আওতাধীন ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল ১ ও ২নং গলি, বেতের বাজার, কলাপাড়া, লামাপাড়া, ডহর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ও ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি লালাদিঘীর ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঈুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীল আ/এ ও ভাঙ্গাটিকর এলাকাসমূহে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজম চৌ:

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066