সিলেট আলাপ ডেস্ক :সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর একটি ইউনিট।
শুক্রবার (০৩ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলার তাজপুর ইউনিয়নে তার নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া অফিসার) মসিউর রহমান সুহেল জানান, তাকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত আনা মিয়ার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে দায়ের হওয়া বেশ কয়েকটি মামলার আসামি আনা মিয়া।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আহমদ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066