
রিমন আহমদ সিলেট : যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার গোলাপগঞ্জ থানার ভাদেশ্বর ইউনিয়নে সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী তমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা নাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভাদেশ্বরের নারী শিক্ষার অগ্রদূত আলহাজ্ব গৌছ আহমদ সর্বকনিষ্ঠ পুত্র ও ফয়জুল আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জুল আহমদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাশ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ভাদেশ্বর ১নং দক্ষিণ ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হাসান আহমদ, পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম, বিভা রানী দাশ, হালিমা আক্তার, ম্যানেজিং কমিটি সদস্য রুবাইয়াত ই আযম, আনিস আহমদ সহ আরও অনেক।
অনুষ্ঠানের শুরুতেই সলিমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। সভায় বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব আরোপ করে বলেন এ বিজয় আমাদের অহংকার,অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।শ্রদ্ধাভরে স্মরণ করি লাখ লাখ বীর শহীদের, যারা তাদের আত্মত্যাগ ও বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে স্বাধীনতা, এনে দিয়েছে লাল সবুজের বিজয় পতাকা ৷ ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় অর্জিত হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066