গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি: মিশিগান ফ্রেন্ডস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সদস্য আকিকুল হক শামীম, বকুল তালুকদার, আব্দুল মুহিত মুক্তা, এম এ বাছিত, সালেহ আহমদ বাদল, রাজু আহমদ তালুকদার, আসলাম উদ্দিন, জিল্লুর রহমান, নাসির সবুজ, তানভীর আহমেদ চৌধুরি, পারভেজ আহমদ, আফছার আহমদ, নাজমুল ইসলাম শোভন, আমিনুল ইসলাম রুবেল, আরিফ আরমান জিসানের আর্থিক সহযোগিতা বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদের পরিবার ও আহতদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির চেয়ারপার্সনের ফরেন এডভাইসর আ.ম অহিদ আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রজনতার সংগ্রামের ফল। ১৯৭১ সালে স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি ও পতাকা পেয়েছি। কিন্তু সাম্য, ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হওয়ায় স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি। এজন্য ছাত্রজনতাকে আবারও ২০২৪ সালে সংগ্রাম করতে হলো। ছাত্রজনতার অভ্যুত্থানে আমরা দ্বিতীয়বার নতুন করে সমাজ গড়ার যে সুযোগ পেলাম তা কাজ লাগাতে হবে। এই বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন আবু সাঈদ তাঁদের প্রতিনিধিত্ব করেছেন। আর যারা আহত হয়েছেন তাঁদেরও ভুলে যাওয়ার সুযোগ নেই। আমরা তাঁদের পাশে থাকবো।
তিনি আরো বলেন আমি এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে মিশিগান ফ্রেন্ডস হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই আপনারা এই মহতী উদ্যোগ নিয়েছেন বলে আজ শহীদের পরিবার ও আহতদের মাঝে আমরা নগদ অর্থ সহায়তা প্রদান করতে পেরেছি, আপনাদের কথাও চিরস্মরণীয় হয়ে থাকবে এই গোলাপগঞ্জের ইতিহাসে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপি উপদেষ্টা মুহি সুন্না চৌধুরী নারগিস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্লা, পৌর বিএনপি সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, বুধবারি বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমূখ।
বক্তব্য শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন মেম্বার, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন মেম্বার প্রমূখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066