সিলেট আলাপ ডেস্ক :বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিলেটের জকিগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাবের একটি অভিযানিক দল।
তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলের দিকে তাঁকে উত্তরকুল গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ৮ টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের অভিযানিক দল মহসিন মর্তুজা চৌধুরী টিপুকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আহমদ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066