গোলাপগঞ্জ : গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জাপা নেতা খলকুর রহমান খলকুকে (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব -৯। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার পরিষদের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, খলকুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার (মামলা নং- ৩৪/৪৭৩, তারিখ ২৭-১০- ২০২৪ইং) ৪১ নং এজহার ভুক্ত আসামী। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেলের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলা পরিষদের সামন থেকে খলকুর রহমান খলকুকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজমী

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066