
সিলেট জেলা প্রতিনিধি: সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) নির্বাচিত হওয়ায় এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের বাগলা বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকোজ এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য ও ফুলবাড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, লন্ডন মহানগ যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিবরিয়া ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ডাক্তার আব্দুল গফুর, গোলাপগঞ্জ পৌর বিএনপি সভাপতি মুশিকুর রহমান মহি, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহ সভাপতি রুহেল আহমদ, আশফাক আহমদ, মামুন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেদ আহমদ।
উপস্থিত ছিলেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালিম আহমদ, যুগ্ম সম্পাদক সাবুদ্দিন সাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, বাদেপাশা ইউনিয়নের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মুন্না আহমদ দুদু, যুবদল নেতা, কামরুল ইসলাম, আকাশ আহমদ, ফেরদৌস, শুয়াইবুর রহমান, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লিটন আহমদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বিজ্ঞ আইনজীবী মুজিবুর রহমান মুজিব একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। তার দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066