সিলেট আলাপ ডেস্ক :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই ধাপে ভারতে ৬ হাজার ১ শত ৭৫ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ৩ হাজার ৪ শত ৫০ কেজি মাছ রপ্তানি করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ২ হাজার ৭ শত ২৫ কেজি ইলিশ রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ হোসেন বলেন, সরকার অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাটিয়া ইন্টারন্যাশনাল দুই ধাপে ৬ হাজার ১ শত ৭৫ কেজি মাছ রপ্তানি করেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরাহাম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066