সিলেট আলাপ ডেস্ক :শনিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উন্নয়ন কাজ ও দপ্তর কর্তৃক ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১১ কেভি ফিডারের আওতাধীণ মেন্দিবাগ, বেৱাহান উদ্দিন রোড, কুশিঘাট, নোয়াগাও, সাদিপুর সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মুক্তিরচক, মুরাদপুর ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরাহাম

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066