সুনামগঞ্জ :সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অদুদ আলমকে (৫৬) সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অদুদ আলম ছাতকের কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। ৩ সেপ্টেম্বর সিলেট কোতোয়ালি থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় (এফআইআর নং-০৬/৪০৫) আসামি তিনি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি মো. মশিহুর রহমান সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অদুদকে সিলেট কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আনিসা

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066