সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কলমগঞ্জ থেকে শারবানু বেগম (২০) নামে এক যুবতী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কলমগঞ্জ উপজেলার উত্তর কানাইদেশী গ্রামের নুরুজ মিয়ার মেয়ে।
সম্ভাব্য সকল স্থানে খোঁজে শারবানু বেগমকে না পেয়ে তার বাবা কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ৫৪৯।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ইসলামপুরস্থ বাসা থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি।
তবে আরেকটি সূত্র জানায়, ওইদিন দুপুর আড়াইটার দিকে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় তাকে দেখা যায়। হারিয়ে যাওয়ার সময় শারবানুর পরনে ছিলো কালো রঙের বোরকার ও সাদা ওড়না। হাতে ছিল হলুদ রঙের শপিং ব্যাগ। তার উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ে রং শ্যামলা।
যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে মোবাইল ০১৭১৪-০৬৪৭০৭/ ০১৭৫৩-০৩৬৮৪৬ নম্বারে অথবা কমলগঞ্জ থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন শারবানু বেগমের বাবা নুরুজ মিয়া।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আমিন

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066