গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়ন থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর এলাকায় হাকালুকি হাওড় থেকে ভাসমান অবস্থায় পুলিশ ঐ লাশটি উদ্ধার করে। লাশের বয়স অনুমান ৩৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায় শুক্রবার সকালে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের কালাম ডাক্তারের বাড়ির পূর্ব দিকে হাকালুকে হাওরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এসআই খান জালাল নেতৃত্বে লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওই যুবকের পরণে ছিল শর্ট গেঞ্জি ও জাঙ্গি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,লাশটি শরীরে বিভিন্ন অংশে আঘাতের কালো চিন্ন রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো: আব্দুন নাসের বলেন, কোথা থেকে ৭/৮ আগের এই লাশটি ভেসে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মার্জান

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066