সিলেট আলাপ ডেস্ক :অর্ন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো: ইউনুসের সাথে রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছেন বিয়ানীবাজারের সন্তান ও ন্যাপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাওন সাদেকী। তিনি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রতিনিধি হিসেবে এ বৈঠকে যোগ দেন।
শাওন সাদেকী জানান, বৈঠকে স্বৈরশাসক শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনসহ মোট ৯টি দাবী উত্তাপন করা হয়।
জাতীয়তাবাদী সমমনা জোটের নের্তৃত্ব দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এই জোটের শরিক জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম মতবিনিময়ে অংশ নেন বলে জানা গেছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মার্জান

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066