সিলেট আলাপ ডেস্ক :কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধে চলমান কারফিউ শনিবার সিলেটে ১৬ ঘন্টা শিথিল থাকবে।
শুক্রবার (২ আগস্ট) রাতে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (০৩ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় কারফিউ শিথিল থাকবে।
কোটা সংস্কার আন্দোলন নাশকতায় রূপান্তরিত হলে গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয। এরপর থেকে তা বহাল থাকলেও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময়ে তা শিথিল রাখা হয়।
শুক্রবারও সিলেটে কারফিউ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শিথিল রাখা হয়।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// ফয়ছাল

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066