সিলেট আলাপ ডেস্ক :সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্প এবং উন্নয়ন মূলক কাজের জন্য শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন নগরীর বিভিন্ন এলাকায় শনিবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ওসমানী মেডিক্যাল রোড, শাপলার গলি, কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, রিকাবী বাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম ও উত্তর, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুবিদ বাজার (আংশিক), কেওয়াপাড়া, মীরের ময়দান, বাংলাদেশ বেতার এলাকা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// নাহিদ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066