সিলেট আলাপ ডেস্ক :উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরের কয়েকটি এলাকায় শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বিকাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- সিলেট মহানগরের মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
সিলেট আলাপ/ তামান্না
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066