রিমন আহমদ সিলেট: পাহাড়ি ঢলের স্রোতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীতে নৌকা ডুবে দুই নারী ও এক শিশু নিখোঁজ হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার জানান, দোয়ারাবাজার আজমপুর গ্রামের খেয়া ঘাটে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, দুলু বেগম, জ্যোৎস্না বেগম ও শিশু ময়না বেগম।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ইউএনও বলেন, খেয়া নৌকায় করে আজমপুর গ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়াবাজার যাচ্ছিলেন তারা। পথে পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ছোট খেয়া নৌকাটি ডুবে যায়।
এ সময় মাঝি সাঁতরে পাড়ে চলে আসতে পারলেও দুই নারী ও এক শিশু ডুবে যায়।
সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066