সিলেট আলাপ ডেস্ক :ফ্রান্সের জনগণ ৫৭৭ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলির দুই দফা ভোটের প্রথম দফায় ভোট রোববার। দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। ধারণা করা হচ্ছে এই ভোটের মাধ্যমে ফ্রান্স রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। সূত্র: আলজাজিরা
গত ৯ জুন ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট নির্বাচনে মেরিন ল্য পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি পাটির কাছে হেরে যাওয়ার কারণে পার্লামেন্ট ভেঙে দেন ম্যাক্রোঁ। একইসঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দেন। এই নির্বাচনের প্রচারণার শেষ সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জনসম্মুখে তার উপস্থিতি বাড়িয়েছেন।
নির্বাচন নিয়ে এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনই উল্লিখিত রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করবে। জরিপে ন্যাশনাল র্যালি ৩৬ শতাংশ ভোট নিয়ে জোরালোভাবে এগিয়ে আছে। তারপরেই বামপন্থী ব্লক নুভেউ ফ্রন্ট পপুলায়ার (এনএফপি) ২৮.৫ শতাংশ এবং ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট - এনসেম্বল - ২১ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছে।
জরিপের ফলাফল যদি ভোটের ব্যালটে প্রতিধ্বনিত হয়, তাহলে যিনিই নির্বাচিত হোন না কেন, ম্যাক্রোঁকে একজন বিরোধী প্রধানমন্ত্রীর সঙ্গে বাস করতে হবে।
গত ২৪ জুন এক সভায় ম্যাক্রোঁ বলেছেন, ‘চরম’ কর্মসূচিগুলো দেশকে ‘গৃহযুদ্ধের দিকে’ নিয়ে যেতে পারে। অতি ডানপন্থী ন্যাশনাল র্যালির (আরএন) নেতা জদান বাদিরা তার নির্বাচনী প্রস্তাবনার বিষয়ে বিশদ পরিকল্পনা প্রকাশের একদিন আগে এ কথা বললেন ম্যাক্রোঁ। লক্ষ্যণীয়, ম্যাক্রোঁর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তার প্রতিপক্ষরা।
ফরাসী সম্প্রচারমাধ্যম এম৬-এ প্রচারিত খবরে ২৮ বছর বয়সী জদান বাদিরা বলেছেন, ‘একজন প্রেসিডেন্টের কখনোই এটি বলা উচিত নয়। আমি ফরাসি জনগণের জন্য নিরাপত্তা পুনরুদ্ধার করতে চাই।’
এদিকে নির্বাচনে বিজয়ী হলে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট কাকে প্রধানমন্ত্রী করবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করছে। ফ্রান্স আনবাউড (এলএফআই) দলের নেতা জ্যঁ-লক মেলেশোঁ গত শনিবার দেশের শাসনকার্য পরিচালনার বিষয়ে তার অভিপ্রায় জানিয়েছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066