সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোয়াইনঘাট উপজেরার চেঙ্গেরখাল নদীর মটর ঘাট এলাকায় গোসল করতে নেমে শামিম আহমদ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত মটরঘাট খেয়াঘাটে ৪ পর্যটক ঘুরতে যায়। মটরঘাট খেয়াঘাটের সিঁড়ি দিয়ে ওই ৪ পর্যটক চেঙ্গেরখাল নদীর পানিতে নামেন। এসময় একজন পর্যটক সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যান। অপর ৩ পর্যটক সাঁতার কেটে ফিরে আসতে সক্ষম হন।
নিখোঁজ কিশোর শামীম আহমদ (১৭) সিলেট এয়ারপোর্ট থানাধীন হালদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, ৪ বন্ধু শুক্রবার বিকেলে সিলেট শহর থেকে বাইসাইকেল নিয়ে মটরঘাটে ঘুরতে যায়। সিঁড়ির উপর এসে ৪ বন্ধু চেঙ্গের খাল নদীতে গোসল করতে নামেন।
গোসলে নামার আগে নিখোঁজ শামীম জানায়, সে সাঁতার জানে, কিন্তু গোসল করতে নদীতে নামলে সে সাথে সাথে স্রোতে তলিয়ে যায়।
খবর পেয়ে প্রথমে স্থানীয়রা পরে পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নামে।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলছে।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066